শিরোনাম : গরীবের জীবন (দুষ্টি কলম)


খোন্দকার জিল্লুর রহমান
তরিখ : ৩০/০৭/২০২২

গরীব দুখীর জীবন ধারা
ক্ষুধার জ্বালা নিত্যদিন,
পেটের দায়ে ছুটছে তারা
বাজছে বুকে ব্যথার বীণ।

সকাল তাদের শুরুটা হয়
পেডেল মেরে পথ চলা,
আবার তারা ফিরে আসে
কর্ম শেষে সন্ধা বেলা।

জীবন তাদের একই ধারায়
চলতে হয়যে নিত্য দিন,
সুখের জন্যে তারাই আবার
আশা করে বিরাম হীন।

তাদের মনে আনেক স্বপ্ন
হয়না পুরন রাতের বেলা,
খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে
কাজের আশায় সকাল বেলা।
——-×××——