নিজস্ব প্রতিবেদক
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগদান করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সিনিয়র মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মো. গিয়াস উদ্দিন আনচারী। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাকে সম্প্রতি এ পদে নিয়োগ দেয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন তিনি।
মো. গিয়াস উদ্দিন আনচারী ১৯৯১ সালে বিপিসিতে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১২ বছরের অধিক সময় ধরে তিনি বিপিসিতে মহাব্যবস্থাপক ও সিনিয়র মহাব্যবস্থাপক হিসেবে হিসাব, অর্থ, নিরীক্ষা এবং বাণিজ্য ও অপারেশন বিভাগে দায়িত্ব পালন করে?ছেন। এছাড়া বিভিন্ন সময়ে সচিবের অতিরিক্ত দায়িত্ব পালন করেন তিনি।
মো. গিয়াস উদ্দিন আনচারী চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. ওসমান আনচারী একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিকম (সম্মান), এমকম (হিসাববিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন। —বিজ্ঞপ্তি











