ঢাকার গুলশানে রেনেসাঁ হোটেলস এর শুভ উদ্বোধন

ঢাকার গুলশানে অত্যাধুনিক ডিজাইন এবং স্বদেশী আতেথিয়তার মাধ্যমে অতিথিদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা দিতে রেনেসাঁ হোটেলের পথচলা শুরু হলো
সম্প্রতিজমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমেযাত্রা শুরু করলো আন্তর্জাতিক লাইফস্টাইল হোটেল ব্র্যান্ড রেনেসাঁ হোটেল।এর আগে একটি আড়ম্বরপূর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রেনেসাঁ হোটেলের বিস্তারিত বৈশিষ্ট্য সমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেড, প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, প্রাক্তন এমপি ডঃ এইচ.বি.এম. ইকবাল-এর সভাপতিত্বে জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ হ ম মোস্তফা কামাল, এফসিএ, এমপি, মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা; আসাদুজ্জামান খান কামাল, এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর্ল আর মিলার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত;ম্যারিয়ট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে রাজীব মেনন, প্রেসিডেন্ট, এশিয়া প্যাসিফিক (চায়না ব্যতীত); প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেড, প্রিমিয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান ডঃ মমতাজ বেগম এবং ম্যানেজিং ডিরেক্টর মঈন ইকবালসহ অন্যান্য ডিরেক্টরবৃন্দ।
প্রধান অতিথি আ হ ম মোস্তফা কামাল, এফসিএ, এমপি, অন্যান্য অতিথিবৃন্দ সহ ফিতা ও কেক কেটে রেনেসাঁ হোটেলের শুভ উদ্বোধনকরেন। উক্ত অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ব্যবসায়ী, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং দেশ বিদেশের কুটনৈতিক ব্যক্তিবর্গসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেড, প্রিমিয়ার গ্রুপের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর মঈন ইকবাল এবং চেয়ারম্যান ডাঃ এইচ.বি.এম. ইকবাল রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল কর্তৃপক্ষের কাছে ঐতিহ্যবাহী চাবি তুলে দেন। তারপর এক চমৎকার অডিও ভিজ্যুয়ালে হোটেলের বিভিন্ন দিক তুলে ধরা হয় আগত অতিথিদের উদ্দেশ্যে। তারপর অতিথিদের জন্য বিশেষ ডিনারের ব্যবস্থা করা হয়। ডিনার শেষে কালচারাল প্রোগ্রামে চিরকুট তাদের সঙ্গীত পরিবেশন করে। আর এরই মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

The inauguration of Renaissance Hotels was held in Gulshan, Dhaka

The International Lifestyle Hotel brand Renaissance Hotel began its journey recently with a grand opening night. Earlier in the day, a press conference highlighted the details of the Renaissance Hotel.

Freedom Fighter Dr. H. B. M. Iqbal (Ex MP) Chairman, Premier Hotel Management Company Ltd., Premier Group presided the program.A H M Mustafa Kamal, FCA, MP Hon’ble Minister, Ministry of Finance was present as the Chief Guest at the function.

Special guests of the program- Salman F Rahman, Private Industry and Investment Advisor to Prime Minister, Asaduzzaman Khan MP, Hon’ble Minister, Ministry of Home Affairs, Mr. Earl Robert Miller, U.S. Ambassador to Bangladesh, Mr. Rajiv Menon, President Marriott International, AsiaPacific (excluding China),Dr. Momtaz Begum, Vice Chairman, Premier Hotel Management Company Ltd. Premier Group, Mr.Moin Iqbal, Managing Director, Premier Hotel Management Company Ltd. Premier Group, along with other directors.

Chief Guest A H M Mustafa Kamal, FCA, MPand other guests inaugurated the Hotel Renaissance by cutting ribbon and cake. Many reputable business men of our nation along with high ranking government officials and diplomatic people from various other countries attended the grand hotel opening.

Premier Hotel Management Company Ltd. Premier Group Managing Director Moin Iqbal and Chairman Dr. H. B. M. Iqbal handed over the traditional keys to the Renaissance Dhaka Gulshan Hotel authority. Afterwards, a wonderful audiovisual of the hotel showcasing its exceptional features was played for the guests. Then special dinner served for the guests. After dinner, a small cultural program was held where the internationally acclaimed Bangladeshi fusion band Chirkutt performed live with their popular songs and ending the event in good tunes.