ঢাকা ওয়াসার ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ পেলো ইউসিবি

ঢাকা ওয়াসার ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ লাভ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। গত ১৪ সেপ্টেম্বর ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিলের হাতে এ সংক্রান্ত অ্যাওয়ার্ড তুলে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খানসহ বিভিন্ন কর্মকর্তারা।