ঢাকা ওয়াসা বিল কালেকশন এ্যাওয়ার্ড পেলো প্রিমিয়ার ব্যাংক

ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৩৩টি ব্যাংকের মধ্যে বিল সংগ্রহ করে ২০১৮-১৯ অর্থ-বছরে তৃতীয় স্থান অধিকার করলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
এ উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় আয়োজিত ঢাকা ওয়াসা বিল কালেকশন এ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো: তাজুল ইসলাম, এম.পি, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এমডি এবং সিইও এম. রিয়াজুল করিম (এফসিএমএ) -এর নিকট পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন। এ সময় বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় সচিব হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।

PREMIER BANK GETS AWARD FOR BILL COLLECTION

The Premier Bank Limited achieved 3rd position amongst 33 banks for collecting the bill in the financial year 2018-19 selected by Dhaka WASA.

A program titled ‘Dhaka WASA Bill Collection Award’ was held on 14th September, 2019 at 9.30 am in Pan Pacific Sonargaon Hotel. Md. Tazul Islam, MP, Honourable Minister, Local Government Division, Ministry of LGRD&C attended the program as the chief guest. Md Tazul Islam handed over the certificate and crest to M. Reazul Karim, FCMA, Managing Director & CEO, The Premier Bank Limited.

Among others, LGRD&C Secretary Helal Uddin Ahmed was present as the special guest. The program was presided over by Engr Taqsem A Khan, Managing Director, Dhaka WASA.