মোহাম্মদ আসাদ উল্লাহ জনতা ব্যাংকের নতুন পরিচালক

মোহাম্মদ আসাদ উল্লাহ সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে অর্থ মন্ত্রণালয়ে সহকারী সচিব (সিভিল সার্ভিস ক্যাডার) হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিসে জুনিয়র প্রফেশনাল অফিসার হিসেবে যোগদান করেন। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে ইউএনডিসিপির কান্ট্রি কো-অর্ডিনেটর ছিলেন। ২০০১ সালে যুক্তরাষ্ট্র থেকে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে গ্র্যাজুয়েশন সম্পন্ন শেষে তিনি ব্রানফোর্ড হল ইনস্টিটিউটে ইনস্ট্রাক্টর হিসেবে যোগদান করেন। পরে একই প্রতিষ্ঠানের প্রোগ্রাম ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। আলফা রেটিংয়ে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদানের আগ পর্যন্ত তিনি ব্রানফোর্ড হল ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে সম্মান এবং ১৯৭৭ সালে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি