
কেএম সামছুল আলম সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি সিনিয়র ডিস্ট্রিক্ট সেশন জজ হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৫ সালে বিআইডব্লিউটিসিতে বাজেট অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিবসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। —বিজ্ঞপ্তি












