নোবেল বিজয়ী বিজ্ঞানী স্যার রিচার্ড জন রবার্টসকে এসিআইয়ের সংবর্ধনা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
নোবেল বিজয়ী ব্রিটিশ প্রাণরসায়নবিদ ও আণবিক জীববিজ্ঞানী স্যার রিচার্ড জন রবার্টসকে সংবর্ধনা দিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করে এসিআই লিমিটেড। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ্ দ্দৌলা অতিথিদের অভ্যর্থনা জানান এবং উদ্বোধনী বক্তব্যে স্যার রিচার্ড জন রবার্টসকে তার মূল্যবান সময় দেয়ার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফএইচ আনসারী বাংলাদেশের কৃষি ব্যবস্থার সার্বিক অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, এসিআইয়ের স্বপ্ন হলো ভবিষ্যতের কৃষিকে আরো আকর্ষণীয় ও উপভোগ্য করে তোলা, যাতে শিক্ষিত জনগোষ্ঠী কৃষিকাজের প্রতি আরো বেশি অনুপ্রাণিত হয়।
এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেশের উৎপাদন ব্যবস্থাপনাকে আরো গতিশীল করতে দেশের বৈজ্ঞানিকদের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে বক্তব্য দানকালে পরিবর্তিত জিন পদ্ধতিকে কাজে লাগানোর আহ্বান জানান স্যার রিচার্ড জন রবার্টস।
অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিজ্ঞপ্তি