মো. নজরুল ইসলাম মজুমদার বিএবির চেয়ারম্যান পুনর্র্নিবাচিত

বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান পুনর্র্নিবাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। বুধবার গুলশানে বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির ১৯৬তম নির্বাহী কমিটির সভায় তিনি সর্বসম্মতিক্রমে এ পদের জন্য পুনরায় নির্বাচিত হন। সভায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বিএবির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।