এক্সিম ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকের জগন্নাথপুর শাখায় গতকাল এক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মাদ হায়দার আলী মিয়া। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. নুরুল আমিন ফারুক ও লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীরপ্রতীক, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের মহাসচিব একেএম নূরুল ফজল বুলবুলসহ সিলেট অঞ্চলের শাখাগুলোর ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি