ডাচ্-বাংলা ব্যাংকের বাংলা কিউআর-এর ব্যবহার করে ক্যাশলেস লেনদেন চালু

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বাংলা কিউআর-এর ব্যবহার ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ জুলাই, ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়। এসময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আরিফ হোসেন খান সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার উৎসাহিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনায় সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।