
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি মোনা এফসিএস লিঃ এর নিজস্ব কার্যালয়ে ব্রোকার হোষ্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (BHOMS) নামীয় ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এই ঙগঝ দ্রুত অর্ডার সম্পাদন, নির্ভরযোগ্যতা ও রিয়েল-টাইম মনিটরিং নিশ্চিত করবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনা এফসিএস-এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল বারী, সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর চেয়ারম্যান শাহেদুজ্জামান চৌধুরী, এফসিএ, সন্ধানী লাইফ ফাইন্যান্সের এমডি ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম (এফসিএমএ) এবং সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট-এর এমডি ও সিইও মীর আরিফুল ইসলাম (এসিএস) সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট উর্ধ্বতন ব্যক্তিবর্গ ও বিনিয়োগকারীগণ।
মাহমুদুল বারী তার বক্তব্যে বলেন, “বিনিয়োগকারীদের স্মার্ট ও প্রযুক্তি-নির্ভর সেবাপ্রদানের লক্ষ্য নিয়ে আমাদের এই ওএমএস যাত্রার সূচনা। এই সিস্টেমের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতে পারব।” বক্তাগণ আশা প্রকাশ করেন যে, প্রযুক্তির এই আধুনিকায়ন দেশের সামগ্রিক পুঁজিবাজারকে আরও আধুনিক ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।












