বেঙ্গল ইসলামি লাইফ ও ইউনিকো হাসপাতাল-এর মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গত ০১ এপ্রিল ২০২৬ বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনিকো হাসপাতাল পিএলসি-এর মধ্যে স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের স্বাস্থ্যসেবা প্রদানে এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং ইউনিকো হাসপাতাল পিএলসি -এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আরদ্রা কুরিন (অৎফৎধ কঁৎরবহ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কর্পোরেট চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুর রহমান সুমন এবং ইউনিকো হাসপাতাল পিএলসি-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শারমিন হোসেন, হেলথকেয়ার ডেভেলপমেন্ট এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার রুবি রেবেকা আরেং (জঁনু জবনবপধ অৎবহম), কর্পোরেট রিলেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার রেজাউল করিম প্রমুখ।
এই কর্পোরেট চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর স্বাস্থ্য তাকাফুল গ্রাহকগণ ক্যাশলেস সুবিধা ও সকল পলিসি গ্রাহক এবং কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পোষ্যগণ সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ মূল্যছাড় পাবেন।