বিডিবিএলের নতুন জিএম পরিতোষ সরকার

পরিতোষ সরকার সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকটির উপমহাব্যবস্থাপক ছিলেন।
পরিতোষ সরকার ১৯৯১ সালে তত্কালীন আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডে (বর্তমানে এবি ব্যাংক লিমিটেড) প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বিডিবিএলে যোগদানের আগে প্রবাসী কল্যাণ ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। এবি ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকে বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে অনার্সসহ বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জনকারী পরিতোষ সরকার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি একজন এসিআই (প্যারিস) সার্টিফায়েড ট্রেজারি ডিলার। বিজ্ঞপ্তি