
কলমে : খোন্দকার জিল্লুর রহমানতারিখ : ১০/১০/২০২২
প্রবল বাসনা নিয়ে এসেছিলাম আমি রাঙ্গিয়ে মনের রঙ্গে
তোমাকে নিয়ে কাটাব জীবন সুখে দুখে এক সঙ্গে।
তৃষিত হৃদয়ে তোমাকে নিয়ে ভেবেছি যখন বারবার
গোপনে গোপনে প্রর্থনা করেছি একান্তে আপন করে পাবার।
হাতে হাত ধরে জীবনের তরে হবনা কখনো বিচ্ছিন্ন
বিভেদ কখনো থাকবেনা মোদের একে অপরের জন্য।
দাড়িয়ে ছিলে দক্ষিণা হওয়ায় উড়িয়ে শাড়ির আঁচল
অপলকে দেখেছি শুধুই তোমার দুচোখের কালো কাজল।
রূপের যাদুতে করেছ পাগল হৃদয় করেছ হরন
জড়িয়ে ধরেছি চুপিসারে এসে নিজেকে রাখতে পারিনি বারন।
তোমাকে নিয়ে তপ্ত ললাটে করিব সুখের আলিঙ্গন
তুমিও যে তাই উল্লাসে হারায় সাথে থাকবে সর্বক্ষণ।
প্রতি প্রেমের পুর্ন মিলনে যখনই থাকব পরস্পরে
স্বর্গের দুত আাসিয়া দাঁড়াবে আমাদের-ই ছোট্ট ঘরে।
তুমি নিবে তোমার প্রপ্যতার সুখ স্বপ্ন সফল করে
আামাকেও দিবে জীবনের অনুভূতি একান্তে মন ভরে।
যাকিছু সুখ দিয়ে গেলে তুমি আমাকেই বারবার
তৃষিত হৃদয়ে না-পেয়ে তোমাকে সবকিছু করি একাকার।
এখনো আমার শুন্য রয়ে গেছে তোমার পুর্ন আসন
কে দিবে সুখ কে দিবে শান্তি বুকে জড়িয়ে আজীবন।
মনে মনে খুঁজি তোমাকেই আজ-ও নিবৃত্তে বারবার
চুপিসারে এসে হৃদয় গভীরে দেখা হবে কি আবার ?











