“পদ্মা ব্যাংকের “ জেন্ডার ইকুয়ালিটি” বিষয়ক কর্মশালা”


কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমতা ও অধিকার রক্ষায় পদ্মা ব্যাংক লিমিটেডের এক বিশেষ কর্মশালার আয়োজন।
অর্থনীতির ৩০ দিন সংবাদ :
পদ্মা ব্যাংক মিরপুর ট্রেনিং ইনিস্টিটিউটের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার অর্ধ-দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের ৯৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ঢাকার বাইরের শাখার কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
ফ্রি-ল্যান্স জেন্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট নিলুফার আহমেদ করিম কর্মশালায় প্রশিক্ষণ দেন। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ইভিপি ও হেড অব অপারেশন সৈয়দ তৌহিদ হোসেন।