অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :-
আজ রবিবার থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিও সাবস্ক্রিপশন শুরু। আর বিনিয়োগকারীরা এই আবেদন জমা দিতে পারবেন আগামী ৩ জুন পর্যন্ত।
বিএসইসা সূত্রে জানা যায়, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারবাজার থেকে ১.৯ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৯ কোটি টাকা উত্তোলন করবে। বিমানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে। গত ৯ ডিসেম্বর আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৭৫২তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারী ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫.৩৩ টাকা যা ৩১ ডিসেম্বর ২০১৯ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী। এ সময় বীমাটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫.৩৩ কোটি টাকা।
বিমাটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও অগ্রণী এক্যুইটি এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।












