“মাথাপিছু আয় ১ লাখ ৮৯ হাজার টাকা”


খোন্দকার জিল্লুর রহমান :-
দেশের অর্থনীতিতে চলতি অর্থবছরে গড়ে মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার বা ১৪ হাজার টাকা। এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় ৯ শতাংশ বেড়েছে।
১৮ মে ২০২১ মঙ্গলবার প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এনইসির ভার্চুয়াল সভায় এসব তথ‌্য জানানো হয়েছে। গণভবন থেকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সভায় যোগ দেন। মন্ত্রী, সচিব ও অন‌্য কর্মকর্তারা শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ কক্ষ থেকে সংশ্লিষ্ট সভায় ভার্চুয়ালি অংশ নেন।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলার বা ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা। গত ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৬৪ ডলার বা ১ লাখ ৭১ হাজার ৬০৮ টাকা।