শিরোনাম : কি দেব তোমায় (দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান

সাগরের বিশাল জলরাশি থেকে আমায় দুফোটা জল দেবে
তোমার মনের বিশালতায় আমাকে একটু আপন করে নেবে,
হাজার অববাহিকার মাঝে তুমি ছিলে অনন্য এক শ্রোতাস্বিনী
সহস্র শৈবাল ধামেও তোমাকে একটুও আটকে রাখতে পারেনি।

চোখ দুটো ছিল সেই চঞ্চলা মায়াবী হরিনীর মত করে আঁকা
হরন করে নিয়েছো যত সব ছিল ভালোবাসায় জমানো থাকা,
তপ্ত ললাটে চুমিয়ে চুমিয়ে হরন করে নিয়েছো যতটুকু তৃপ্তি
তার চেয়েও বেশি ফেরত দিয়েছো নিজের জমানো পরিতৃপ্তি।

আবেগ বাসনার অতৃপ্ত সাধনায় রেখেছো যতনে মনের মাঝে
হারাতে দাওনি দিবা নিশি কখনো সেই সকাল দুপুর সাঁঝে,
শত কোটি তারার মাঝেতে খুঁজে নিয়েছো তোমার ধ্রুবতারা
রেখেছো সযতনে সাজিয়ে মনেমনে হয়ে দিকবিদিক আত্মহারা।

রাতের আঁধারে চুপিসারে এসে গোপনে দিয়েছো ধরা
স্নেহ মমতায় জড়ায়ে ধরে নিজেকেই রেখেছো অধরা,
নির্ভরতার মাঝে স্বনির্ভতার সুখ নিয়েছো জীবনের তরে
আমাকেও কখনো হারাতে দাওনি একটুও আলাদা করে।

কেনো যেনো আমায় এতো ভালো করে রেখেছো জীবন ভর
সুখ-দুঃখ আর হাশিব্যথা মাঝেও কখনো নিজেকে করনি পর,
স্বাধ সাধনায় উল্লাসে মাতানো প্রশান্তি দিয়ে গেছো আমায়
স্বপ্নের মাঝেও তাই মনে মনে ভাবি “কি দে-ব তো-মা-য়।”