“সোমবার থেকে ট্রেন-বাস-লঞ্চ চলবে”

Tour bus on the road.

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার। রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরেক দফা বৃদ্ধি করার প্রজ্ঞাপনে গণপরিবহন চলার অনুমতি দেয়। এতে বলা হয়েছে, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা, গণপরিবহন চলাচলের বিষয়টি সোমবার (২৪ মে) থেকে কার্যকর হবে বলে নিশ্চিত করেন। দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন সোমবার থেকে চালুর অনুমতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিধিনিষিধের সময়সমীমা ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি করা হলো।