সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি হওয়ায় মো. জসিম উদ্দিনকে বেঙ্গল ইসলামি লাইফের সম্বর্ধনা

অর্থনীতির ৩০ ডেস্ক :

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর এপেক্স ট্রেড বডি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(এসসিসিআই)-এর ২০২৩-২০২৪ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হওয়ায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান পৃষ্ঠপোষক ও এফবিসিসিআই’র সভাপতি জনাব মো.জসিম উদ্দিনকে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে কোম্পানির পর্ষদ সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।