
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
২৪/০৫/২০২৪ ইং তারিখ সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য ও সিআইপি, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কোম্পানীর প্রধান কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। । উক্ত সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মজিবুল ইসলাম, মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত বস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার, কোম্পানী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা সুকুমার চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীর প্রধান কার্যালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ ।
উক্ত স্মরণ সভায় এই মহিয়ান ব্যক্তির কর্মময় জীবনের উল্লেখযোগ্য কিছু স্মৃতি চারণ করে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় এবং গরীব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।












