সাউথ বাংলা ব্যাংকের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের চুক্তি

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার মার্ক রেসিংগার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময়ে ব্যাংকের হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজম, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর অ্যাসিস্ট্যান্ট ফাইনান্স এন্ড বিজনেস সাপোর্ট ম্যানেজার মোঃ কামাল হোসাইন মোরশেদ, অ্যাসিসট্যান্ট মার্কেটিং ম্যানেজার মানফুজা মাসুদ চৌধুরী, ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ শরীফুল হক চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় এসবিএসি ব্যাংকের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা (প্লাটিনাম) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধা ভোগ করতে পারবেন।

SBAC Bank Signs MoU InterContinental Dhaka

An agreement has been signed between South Bangla Agriculture and Commerce Bank Limited and InterContinental Dhaka at InterContinental Hotel in the city of Dhaka on Tuesday December 24, 2019. Under the MoU, SBAC Bank Int’l Credit Card Members (Platinum) will enjoy free access with all amenities in Balaka Executive Lounge at Hazrat Shahjalal International Airport, Dhaka. Deputy Managing Director Tariqul Islam Chowdhury of SBAC Bank Limited and Marc Reissinger, General Manager, Intercontinental Dhaka signed the agreement on behalf of the respective organizations. Among others, the Bank’s Head of Card Mohammad Shafiul Azam, the Hotel’s Assistant Finance and Business Support Manager Md. Kamal Hossain Morshed, Assistant Marketing Manager Manfuza Masud Chowdhury, the bank’s Business Development Manager Md. Shariful Haque Chowdhury also attended the signing ceremony.