সাউথ বাংলা ব্যাংকের রামগঞ্জ শাখা উদ্বোধন

লহ্মীপুরের রামগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৭৬তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লহ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। রামগঞ্জের কলাবাগান রোডের আনোয়ার খান টাওয়ারে ব্যাংকের শাখা চত্বরে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন, উপজেলার ভাইস-চেয়ারম্যান দেলোওয়ার হোসেন ও সুরাইয়া আক্তার, রামগঞ্জ সার্কেলের এএসপি সঞ্চয় সাহা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা, এসইভিপি মো. আলতাফ হোসেন ভুঁইয়া, এসভিপি সৈয়দ মো. মহররম হোসেন, ডিজিটাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন- শাখার ব্যবস্থাপক মো. বেলাল হোসেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর অর্থনীতির দেশ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় কৃষি অর্থায়নকে প্রাধান্য দিয়ে এসবিএসি ব্যাংকে গ্রাহকের সন্তুষ্টিকে সর্বাধিক প্রাধান্য দেয়া হয়। চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে প্রথম দিন থেকেই এসবিএসি ব্যাংক ব্যবহার করে আসছে বিশ্বমানের প্রযুক্তি। আমাদের রয়েছে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধাসহ এটিএম, ইএমভি চিপসংযুক্ত ডেবিট কার্ড, লোকাল ও ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ই-কমার্স সুবিধা। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ট্রান্সজেকশন অ্যালার্টসহ রয়েছে আমদানি-রফতানির সকল সুবিধা। সেবার মাধ্যমে আমরা ইতোমধ্যে সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছি। অর্থ স্থানান্তর, যেকোনো কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধসহ বিকাশে সহজে টাকা পাঠাতে আমরা মোবাইল ওয়ালেট সার্ভিস ‘বাংলাপে’ চালু করেছি। যা লেনদেন ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত ও প্রশংসিত হয়েছে। আমাদের ব্যাংকে রয়েছে, দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার পরিচালনা পর্ষদ। তাদের দিকনির্দেশনায় ব্যাংকটি সঠিক পথে এগিয়ে চলছে।

SBAC Bank opens its 76th branch at Ramganj, Laxmipur     

Dr. Anwar Hossain Khan, Member of Parliament, Laxmipur-1 constituency inaugurated South Bangla Agriculture & Commerce (SBAC) Bank’s 76th Branch at Ramganj of Lakshmipur on Monday November 11, 2019. Md. Golam Faruque, Managing Director & CEO of the bank presided over the ceremony. The Freedom Fighter AKM Ruhul Amin, General Secretary of Ramganj Awami League, Ramganj Upazila Vice-Chairman Delwar Hossain and Suraya Akter, Ramganj Upazila Circle ASP Sanjoy Shaha, Additional Managing Director Mostafa Jalal Uddin Ahmed, Deputy Managing Director Md. Mamunur Rashid Molla, SEVP Md. Altaf Hossain Bhuyan, SVP Sayed Md. Maharram Hossain, Head of Digital Financial Inclusion Division Mohammad Shafiul Azam, Ramganj Branch Manager Md Belal Hossain were present in the ceremony.