

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২১/০৯/২০২৪
সংসার মানে নারী-পুরুষ সম্পর্ক বিনি সুতায়
আজীবন আবদ্ধ থাকা
সংসার মানে দুজন দুজনকে মেনে নেয়ার
মনোবৃত্তি জাগিয়ে রাখা।
সংসার মানে জীবনের সুখ-দুঃখ ভাগ করে
বেঁচে থাকার আমন্ত্রন
সংসার মানে ইচ্ছাশক্তি দিয়ে একে অপরের
আকৃষ্ট করার নিমন্ত্রন।
সংসার মানে কৌটায় রাখা সুঁই সুতা দিয়ে
ছুটাবুতাম সেলাই করা
সংসার মানে নারীর শরিরে সুড়সুড়ি দিয়েই
শাড়ির আঁচল ঠিককরা।
সংসার মানে হাজর কথার ফুলঝুড়ি দিয়ে
নিজেকে স্মরনে রাখা
সংসার মানে এলো মেলো করে প্রিয়জনের
দুচোখে কাজল মাখা।
সংসার মানে স্বামীকে দু-হাতে জড়িয়ে ধরে
কপালে চুমো খাওয়া
সংসার মানে স্ত্রীকে আদর করতে গিয়ে গলায়
টাইবাঁধা ভুলে যাওয়া।
সংসার মানে আকাশ পাতাল ব্যাবধান কে
সমান্তরাল করে চলা
সংসার মানে হাতে হাত ধরে চাঁদনি রাতে
মনেরকথা খুলে বলা।












