

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২৩১১২০২৪ সকাল…
পোষ্ট : ২৬/১১/২০২৪
তোমার অবয়বে তৈরি করা হাতিয়ার সবটুকু ব্যবসা
মানুষকে বিশ্বাস করা আমার চরিত্রের সাধারন নেশা
নিত্য নব সাজের মাঝে তুমি করে যাও ছলচাতুরি
আমি নিজেকে নিয়ে করি উত্তম কাজের বাহাদুরি।
আমার বিশ্বাস আমাকে করেছে সবার কাছে সম্মানি
তোমার ছলনায় তুমি হয়েছ মানুষের কাছে অপমানি
কোন আঘাত অপমান আমাকে টলাতে পারে না
কিন্তু কোন অপমানি কাজ আমাকে সুস্থ রাখে না।
কঠিন কাজ কঠিন পরিশ্রমেও আমার কষ্ট হয় না
কথা দিয়ে কথা না রাখার বেদনা আমার সয় না
হৃদয়ের রক্তক্ষরন আমাকে কখনো পিড়া দেয় না
কাউকে অবমুল্যায়নের ব্যথা একে বারেই সয় না।
সকাল বিকাল তোমাকেই খুঁজি, আবহাওয়াটা থাকে বৈরী
পালিয়ে গিয়ে দুর আকাশে নিজেকে করে নিয়েছ তৈরি,
হারিয়ে গিয়েও হাল ছাড়োনি আবির রঙ্গের মায়ায় পড়ে
নীল আকাশটা দিলাম তোমায় সাদা মেঘের ভেলায় চড়ে।












