শিরোনাম : নগ্নতার নৃত্য (দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ০৪/১০/২০২৪

নগ্নতার নেশায় নিঃশব্দ কামনা মনে আসে বার বার
তৃষিত জলাধি অনন্ত নিঃস্বাসে তাকাবেনা ফিরে আর,
দাশত্বের সৃক্সক্ষল শুন্য মনোবল আঁধারে ঘুরে বেড়ায়
তবুও বার বার অদৃশ্য থাবার লোলুপ দৃষ্টিতে ছড়ায়।

নখের আঁছড়ে বুকের পাঁজরে নগ্নতার খেলায় মাতে
নৃত্য অবিরত নেশায় নিমজ্জিত উন্মাদ যৌনতার সাথে,
ভয়ে কাঁপে বুক সন্ত্রাসী উন্মুখ সুযোগ পাবে যতবার
আদিম খেলায় বেলা অবেলায় মেতে উঠে ততবার।

বাঁদরের নাচ করে সর্বনাশ তপ্ত দেহে ঘামের গন্ধে
দেহের নির্যাস পিপাসার প্রাতরাস থাকে ভোগানন্দে,
রক্তের নেশা অনিয়ন্ত্রিত পেশা জেগেউঠে ক্ষনেক্ষনে
নেশায় মত্য জীবন অভিশপ্ত বুঝতে পারে পরক্ষনে।

আক্রোশের নাচ প্রতিশোধের কাজ নেশায় মত্ত থাকা
বিবেকহীন প্রান অভিশপ্তের দান পাপ পঙ্কিলতায় মাখা,
জ্ঞান ফিরে এলে ধরা খেয়ে বলে ভুলের করেছি স্মরন
আবেগের জীবন বিবেকের দহন বিচার কাজে হয় মরন।