শিরোনাম : আত্মহনন (দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ০৩/০৩/২০২৫

আমার ভালো দেখে যাদের মনে কষ্ট লাগে
তোদের মনের পশুত্বকে লুকাও সবার আগে।
ভালোবাসা দান করিলে ভালোবাসা পায়,
সুখের ঘরে তুসের আগুন অমনি নিভে যায়।

অন্যের ভালো দেখে যারা জ্বলে পুড়ে মরে
তাদের জীবন ধ্বংস হয় প্রতিহিংসা করে।
অহংকার এ পতন হয় কোরআন হাদিস বলে
হতাশায় ভোগে তারা মনের ক্ষোভে জলে।

যাদের বিবেক কোনদিন কাজ করে না ভালো
তাদের জীবন প্রতিদিনই কয়লার মত কালো।
আজকে যারা সত্যবাদী কাজ করে সব ভালো
তাদের মনে থাকছে সদাই শান্তি-সুখের আলো।

অন্যের কথায় যারাই যখন সম্পর্ক নষ্ট করে
দিনের শেষে তারাই আবার মনের কষ্টে মরে।
অন্যকে অপমান করে যারা নিজে সুখী সাজে
তারাই চরম অপমানিত হয় নিত্যনতুন কাজে।

নিজের কাছে নিজের সম্মান যদি নাথাকে কারো
তারাই একদিন লাঞ্ছিত হয় সবার কাছে আরো।
পরনিন্দা আর অহমিকায় যাদের জীবন চলে
তাদের জীবন ধ্বংস হয় সুখ জোটে না কপালে।