যমুনা ব্যাংকের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের জন্য ক্যাম্প কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্প্রতি যমুনা ব্যাংকের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর সংলগ্ন সোনাপুর শ্রমিক ক্যাম্পে প্রবাসী বাংলাদেশীদের জন্য ক্যাম্প কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন সিরাজী, যমুনা ব্যাংক ফাউন্ডেশানের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এবং যমুনা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্সট্যান্ট ক্যাশ গ্লোবাল মানি ট্রান্সফারের প্রতিনিধিগন। সভায় প্রবাসীদেরকে যমুনা ব্যাংকের এনআরবি এর বিভিন্ন স্কীমসমূহ সম্পর্কে অবহিত করা হয় এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরনের জন্য অনুপ্রানিত করা হয়। সভা শেষে প্রবাসী বাংলাদেশীদেরকে র‌্যাফেল ড্র এর মাধ্যমে বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার বিতরন করা হয়।