বিদ্যাপীঠ সাহিত্য পরিষদের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৩

খোন্দকার জিল্লুর রহমান :
জাঁক-জমকপূর্ণ আয়োজন ও অনাড়ম্বর অনুষ্ঠানিকতার মাঝে শেষ হল বিদ্যাপীঠ সাহিত্য পরিষদের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৩। রাজধানীর শাহাবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে এই আয়োজনে দেশ-বিদেশের বরন্য কবি, সাহিত্যিক, নৃত্যশিল্পী, সম্পাদক প্রকাশক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আবৃত্ত্বিকারক, বাচিক শিল্পী, নৃত্যশিল্পী, ডাক্তার ইঞ্জিনিয়ার, শিশু শিল্পী সহ প্রায় ২৫০ জনেরও বেশি গুণী ব্যক্তির পদচারণায় বিদ্যাপীঠ সাহিত্য পরিষদের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে।

১৮ই আগষ্ট-২০২৩ বিকেল ৩ টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত বিদ্যাপীঠ সাহিত্য পরিষদের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সময়ের জননন্দিত আন্তর্জাতিক মানবাধিকার নারী নেত্রী সেহলী পারভীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের চেতনা, নজরুল গবেষক কবি মাহমুদুল হাসান নিজামী। অনুষ্ঠানের উদ্বোধন করেন হিউম্যান এইড এর যুগ্ম মহাসচিব খান আমজাদ হোসেন। বিদ্যাপীঠ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান নির্জয়ের পরিচালনায় মাহ্বুবা হাবিবার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের পূর্ণ সঞ্চালনায় ছিলেন বিদ্যাপীঠ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক লুৎফর রহমান শুভ ও আদর আলামিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছড়াকার, কবি সাহিত্যিক আতিক হেলাল। প্রতিবাদি কবি, কথা-সাহিত্যিক খোন্দকার জিল্লুর রহমান, সম্পাদক প্রকাশক, অর্থনীতির ৩০ দিন। বগুড়া থেকে আগত বিশিষ্ঠ কবি ও আবৃত্বিকারক মো: বেলাল হোসেন ফকির এবং কবি আব্দুল মান্নান

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিউম্যান এইড ও বিদ্যাপীঠ সাহিত্য পরিষদের নীতি নির্ধারনী পরিষদ সহ দুই বাংলার কবি সাহিত্যানুরাগীগন। কবিতা, ছোটো গল্গ, গান, নাচে মুখরিত ছিলো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে।
প্রধান অতিথির বক্তব্যে হিউম্যান এইডের মহাসচিব সেহলী পারভীন বলেন, শিক্ষা সংস্কৃতির মূল্যবোধের জায়গাটি নিশ্চিত করবে সাহিত্য। আমাদের সাহিত্যে আজ সময়ের স্বাক্ষর/অবদান বেশ অনুপস্থিত, যার দায়িত্ব লেখকদের নিতে হবে। জাতির শিল্প সংস্কৃতি সিনেমা নির্মান গান নৃত্য সম্পর্কিত বিষয়ে তিনি সচেতনমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
পূর্ণ কর্মসূচির শ্রেষ্ঠাংশে গুণীজন সম্মাননা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।