
খোন্দকার জিল্লুর রহমান –
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ নারী উদ্যোক্তাদের জন্য প্ল্যাটফর্ম চালু করেছে যা তাদের ব্যবসায়ী ও অন্যান্য প্রয়োজনীয়তা দক্ষতা বৃদ্ধি সহায়তা করার সাথে সাথে ব্যবহারকারীরা দেশের বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিদের সাথেও যুক্ত হতে পারবেন। এর মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের নারী উদ্যোক্তাদের জন্য প্রয়োজন নেটওয়ার্কিং সুবিধা পরিপূর্ণ পাঠক্রম এবং প্রভৃতি নিশ্চিতে কাজ করছে।
উদ্যোক্তা এবং কর্পোরেট সেক্টরের কল্যান সাধনের জন্য প্রয়োজনীয় শিক্ষা দক্ষতা দ্বারা নারী ক্ষমতায়নে মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্র্টার্ড নারীদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগে তাদের সাহায্য করছে। বর্তমানে স্ট্যান্ডার্ড চার্টার্ড এর অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের জন্য বেশ কয়েকটি মডিউল রয়েছে,এর মধ্যে ব্যবসায়িক আইন,তহবিল সংগ্রহ, ব্যাংকিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি উল্যেখযোগ্য এবং ভবিষ্যতে আরো কিছু পোস্ট সংযুক্ত করা হবে স্ট্যান্ডার্ড প্লাটফর্মে ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এমপি প্রধান অতিথি হিসেবে প্ল্যাটফর্মটি ভার্চুয়ালি উদ্বোধন করেন্ সেই সময় আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর সিইও নাসের এজাজ বিজয়। ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজুমার, প্রাইভেট এবং বিজনেস ব্যাংকিং,সাব্বির আহমেদ। প্রাইভেট এন্ড বিজনেস ব্যাংকিং সাব্বির আহমেদ হেড অফ কর্পোরেট এফেয়ার্স ব্রান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী, ইউসিইপি বাংলাদেশ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ আব্দুল করিম,মিডাসের চেয়ারম্যান জাহিদা ইস্পাহানি প্রমুখ। প্ল্যাটফর্মে যে সকল ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিদের কনট্রেক্ট রয়েছে, তারা হলেন বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী, এডকম লিমিটেডের চেয়ার পার্সন গীতিয়ারা সাফিয়া চৌধুরী দ্যা লিগ্যাল সার্কেলের ফাউন্ডার ও ম্যানেজিংপার্টনার অনিতা গাজী রহমান, গ্রামীণফোন লিমিটেডের সিইও ইয়াসির আজমান এবং ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জাবেদ আখতার।

প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী ডক্টর দীপুমনি এমপি বলেন, সামনের বছরগুলো বাংলাদেশের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের কার্যপদ্ধতি দ্রুততার সাথে পরিবর্তন করে আমাদের মানিয়ে নিতে হবে। উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডের অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের মত রিসোর্স গুলো সাহায্য নিতে আমরা ভার্চুয়াল শিক্ষার মান বাড়াতে পারবো উদ্ভোদন গুলোকে সকলের মাঝে তুলে ধরতে পারবো এবং নতুন সুযোগ গুলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এর মাধ্যমে নারীদেরও প্রস্তুত করতে পারবো।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড এর অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের এন্ট্রাপ্রেনিউর এবং ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে উদাহরন সৃষ্টি করবে। এর ব্যবহার দেশব্যাপি নারীর ক্ষমতায়ন নিশ্চিতাদের স্বপ্ন পুরনে ভুমিক রাখবে। এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, নিয়মিত ডিজিটাল শিক্ষার ক্ষেত্র স্থাপন করবে এবং ব্যবহারকারীরা ঘরে বসেই তাদের সুবিদামত শিখতে পারবে এবং আরো ভালোভাবে তাদের জীবনমান, ব্যবসা এবং ভবিষ্যৎ উন্নত করতে পারবে। এই উদ্যোগে আমাদের পাশে থাকার প্লাটফর্মে উপস্থিত সকল ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্বদের আন্তরিক ধন্যবাদ জানান।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ব্র্যান্ড এন্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী বলেন,“এই প্লাটফরমটি কমিউনিটি ভিত্তিক অংশগ্রহণ বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ উদ্যোক্তাদের আরো দক্ষ ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।
দীর্ঘ ১১৮ বছরেরও বেশিসময় ধরে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য উন্নয়ন ও যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার। টেকসই ও সমতার আদর্শকে কেন্দ্রে রেখে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের এন্ট্রাপ্রেনিউর ব্যবহারের জন্য এবং বিস্তারিত জানতে নিচের লিংকটি দেওয়া হলো ঃ http://stanchartentrepreneurship.com/












