দৈনিক মুনাফার ‘সহজ একাউন্ট’ আনলো আইএফআইসি

’সহজ’ নামে নতুন সঞ্চয় হিসাব চালু করেছে আইএফআইসি ব্যাংক। সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এতে আকর্ষণীয় রেটে সঞ্চিত অর্থে দৈনিক মুনাফা পাবেন গ্রাহকেরা। এছাড়া নূন্যতম একাউন্ট মেইনটেন্যান্স ফিসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা এই অ্যাকাউন্টে থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ বছরের উর্ধ্বে যে কোনো ব্যক্তি ন্যূনতম ১০ টাকায় এই হিসাব খুলতে পারবেন। দুই দিন আগে ’ব্যতিক্রমী’ এই সঞ্চয় হিসাবের উদ্বোধন করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার।