অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
ঢাকা, ০২ নভেম্বর, ২০২১ স্কয়ার টেক্সটাইলস-কে সহায়তার মাধ্যমে স্থানীয়ভাবে দেশে প্রথমবারের মতো টেকসই ট্রেড ফাইন্যান্স লেনদেন সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এর মাধ্যমে একটি লেটার অব ক্রেডিট লেনদেনের আওতায় স্কয়ার টেক্সটাইলস তাদের স্থানীয় গ্রাহক প্রতিষ্ঠান ইকোটেক্স লিমিটেড-কে টেকসই তুলা থেকে তৈরি সুতা সরবরাহ করেছে।
স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, বেটার কটন ইনিশিয়েটিভ-এর (বিসিআই) উৎপাদনকারী সদস্যদের থেকে সর্বোৎকৃষ্ট মানের তুলা সংগ্রহ করে টেকসই সুতা তৈরি করে। বিসিআই বিশ্বের সর্ববৃহৎ কটন সাসটেইনাবিলিটি প্রোগ্রাম। মাটির
উর্বরতা, উন্নত সেচ-ব্যবস্থা, নির্গমন হ্রাস সহ অন্যান্য সামাজিক কাজে ও প্রচারে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছে তাদের নিবন্ধন ও স্বীকৃতি প্রদান করে বিসিআই।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এর টেকসই ট্রেড ফাইন্যান্স দ্বারা ফিজিক্যাল সাপ্লাই চেইনে টেকসই উৎপাদন কার্যক্রম সনাক্ত করে এই কার্যক্রমকে তরান্বিত করতে যথাযথভাবে মূলধন পরিচালনা করা হয়। বিসিআই-এর মতো অনুমোদিত সংস্থা থেকে সার্টিফাইড টেকসই পণ্যের জন্য অর্থায়ন এই কাঠামোর একটি অন্যতম স্তম্ভ।ইকোটেক্স লিমিটেড একটি তৈরি-পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ও বিসিআই-এর একটি সদস্য। ইকোটেক্স টেকসই ভাবে উৎপাদিত সুতা দিয়ে কাপড় তৈরি করে বৈশ্বিক বাজারে বিক্রয় করে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, “আমাদের উদ্দেশ্য হলো এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য টেকসই এবং দায়িত্বশীল সেরা ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। বাংলাদেশী টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পে এই লক্ষ্য বাস্তবায়নে এটি একটি বড় পদক্ষেপ।” তিনি আরও বলেন, “যেহেতু আরএমজি সেক্টর বিশ্বের অন্যতম বৃহত্তম পোশাক রপ্তানিকারক, তাই এখানে স্কয়ার টেক্সটাইলস ও ইকোটেক্সের মতো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নির্মাতাদের টেকসই ট্রেড ফাইন্যান্সের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে আমি মনে করি। কটন সাপ্লাই চেইন জুড়ে টেকসইতা প্রচারের এটিই সুবর্ণ সুযোগ।
স্কয়ার টেক্সটাইলস এবং ইকোটেক্স-এর মধ্যকার এই নতুন সূচনায় অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। উভয় প্রতিষ্ঠানই টেকসইতার বিষয়ে অত্যন্ত সচেতন, যা এই অংশীদারিত্বকে আরও প্রাণবন্ত করে তুলেছে।” স্কয়ার টেক্সটাইলস-এর চেয়ারম্যান তপন চৌধুরী বলেন, “যেকোন উৎপাদন ব্যবসায় পরিবেশ দূষণমুক্ত রাখা ও টেকসইতা হলো মূল বিবেচ্য বিষয়। স্কয়ার গ্রুপ-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান হিসেবে পণ্যের টেকসইতা নিশ্চিতে আমরা মোটা অংকের বিনিয়োগ করেছি। আমরা বিসিআই-এর উৎপাদনকারী সদস্যদের কাছ থেকে টেকসই তুলা সংগ্রহ করে সুতা বানিয়ে রপ্তানিকারকদের নিকট বিক্রয় করছি।
এইভাবে আমরা টেক্সটাইল ও গার্মেন্টসের এন্ড-টু-এন্ড সাপ্লাই চেইন জুড়ে অবদান রাখছি।” তিনি আরও বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড-কে পাশে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। তাদের টেকসই ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম দ্বারা আমরা বেশ উপকৃত হয়েছি। এমন উদ্যোগ বাংলাদেশে প্রথম, আর তাই স্ট্যান্ডার্ড চার্টার্ড-কে অভিনন্দন। এই লেনদেনের অংশ হতে পেরে স্কয়ার গ্রুপ গর্বিত।” ইকোটেক্স লিমিটেড-এর পরিচালক মোহাম্মদ বিন কাসেম বলেন, “পরিবেশের প্রতি ইকোটেক্স সর্বদাই দায়িত্বশীল। তাই আমরা পণ্য তৈরিতে সর্বোৎকৃষ্ট তুলা দিয়ে বানানো সুতা এবং কাপড় ব্যবহার করি। আমাদের অধিকাংশ রিটেইলারই বিসিআই-এর সদস্য। কারণ ভোক্তারা ক্রমশই পরিবেশ সচেতন হয়ে উঠছে। তাই বিশ্বব্যাপী রিটেইলাররা এখন
পরিবেশবান্ধবভাবে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথেই ব্যবসায় করতে চায়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের টেকসই ট্রেড ফাইন্যান্সিং প্রোগ্রামের ফলে আমাদের এই উদ্যোগে বিশেষ সাহায্য হয়েছে। টেকসই বাণিজ্য অর্থায়নের অবদানের জন্য তাদের অভিনন্দন।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক ব্যাংক যারা দেশের ব্যাংকিং শিল্পে নতুন পণ্য এবং সেবা চালুর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এর মধ্যে টেকসই ট্রেড ফাইন্যান্স বাংলাদেশে প্রথম হিসেবে ব্যাংকটির সাম্প্রতিক উদ্যোগ। এছাড়া ব্যাংকটি গত বছর দেশে ‘প্রথম’ ব্লকচেইন লেটার অব ক্রেডিট প্রণয়ন করে।
বাংলাদেশ থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-ই প্রথমবার লেটার অব ক্রেডিট ইস্যু করে এবং সেই থেকে ব্যাংকটি এই সেক্টরে শীর্ষস্থান বজায় রেখেছে।
Standard Chartered Bank paves the way for sustainable trade in Bangladesh with country’s first ever sustainable trade finance transaction
ARTHONITER 30 DIN DESK :
Dhaka, 02 November, 2021 – Standard Chartered Bangladesh has executed Country’s first
Sustainable Trade Finance Transaction locally. The Bank provided sustainable trade finance
support to Square Textiles, a subsidiary of Square Group, in supplying yarn made from
sustainably sourced cotton to their local buyer Echotex Ltd under a Letter of Credit transaction.
Square Textiles Ltd is a manufacturer of sustainable yarn, produced from cotton that was sourced
from sustainable cotton producers who are also members of the Better Cotton Initiative (BCI).
Better Cotton Initiative (BCI), which is the largest cotton sustainability programme in the world,
was formed to register and recognize members within the textile and clothing industry who
contribute towards and actively promote soil health, water stewardship, emissions reduction as
well as social factors like decent work and diversity.
Standard Chartered Bank’s Sustainable Trade Finance framework enables identification of
sustainable activities in the physical supply chain or manufacturing process and enables capital to
be directed towards these to encourage and enable such activities. One of the pillars in that
framework is about financing sustainable goods which carry certifications from certain approved
bodies, like the BCI.
Echotex Ltd is a 100% export oriented ready-made garments company. They are also members
of BCI, producing apparels from fabric made with sustainable yarn, and selling to global buyers
who also want to sell goods produced under sustainable practices.
Naser Ezaz Bijoy, CEO of Standard Chartered Bank, Bangladesh said “Our vision is to
become the most sustainable and responsible bank, and the leading private sector catalyser for
the Sustainable Development Goals where it matters most, across Asia, Africa and the Middle
East. Providing sustainable trade finance to Bangladeshi Textile and Garments industry is a big
step towards realising this vision. As in terms of export of clothing Bangladesh is one of the
leading countries in Ready-Made Garments sector in the world, there is significant opportunity
here to provide Sustainable Trade Finance to our backward linkage manufacturers, who source
sustainable cotton, and to our direct exporters, who produce using sustainable fabric and sell to
retailers who are conscious about their sustainability footprint. This presents a good opportunity to
promote sustainability across the cotton supply chain. We are extremely proud to partner with
Square Textiles Ltd with which our journey goes back to it’s inception and more recently
established client Echotex. It is really delightful to witness that regardless of the vintage of
relationships, there is strong alignment of passion for sustainability.”
Tapan Chowdhury, Chairman of Square Textiles, said “Sustainability and concern for the
environment should be a key consideration for any manufacturing business. It is certainly a key
agenda here at Square Group. As one of the leading textile companies in the country, we are
aware of our responsibility to lead by example, and hence we have invested heavily in our
sustainability drive. We are sourcing cotton now from BCI member suppliers and also selling our
yarn to exporters whose ultimate buyers are retailers aligned with sustainability. Thus, we are
contributing to end-to-end sustainable cotton initiative across the textile and garments supply
PUBLIC
chain. We are very glad that our Bank, Standard Chartered, Bangladesh, is also aligned to our
values and has supported our export with their Sustainable Trade Finance program. I understand
that this is a first of its kind in Bangladesh and would like to congratulate Standard Chartered for
their excellent initiative. Square Group is proud to be part of this transaction.”
Mr. Mohammad Bin Quasem, Director of Echotex Ltd said, “Here at Echotex, we take our
responsibility to the environment very seriously, which is why we use yarn and fabric produced
with sustainable cotton to manufacture our products. Many of the retailers we export to have BCI
membership. In addition to our own concern for the environment, being sustainable is also
commercially beneficial. This is because, the consumers in our export markets are becoming
increasingly environment conscious. Consequently, the global retailers now prefer to source from
companies who manufacture sustainably. Standard Chartered’s Sustainable Trade Financing
program is an apt way to support us in our sustainability initiative. We felicitate them on being the
trail-blazers in the country for Sustainable Trade Financing.”
Standard Chartered Bank the largest international bank in Bangladesh, has a track record of
bringing in many firsts for the banking industry in the country. Sustainable Trade Financing is the
latest among many other “firsts” that the Bank has introduced including the country’s first
Blockchain Letter of Credit last year. Standard Chartered was the first bank to issue a Letter of
Credit from Bangladesh and has since retained its position as one of the top trade banks in the
country.










