ঢাকা ব্যাংক ও বে ডেভেলপমেন্টসের মধ্যে চুক্তি

বে ডেভেলপমেন্টস লিমিটেডের গ্রাহকদের সব ধরনের পেমেন্টের ক্ষেত্রে অটোমেটেড পেমেন্ট সুবিধা প্রধান করবে ঢাকা ব্যাংক লিমিটেড। এ বিষয়ে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকা ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং বে ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ও এমডি ইফতেখার আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকা ব্যাংকের এএমডি এমরানুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি