জাফর আহমেদ পাটোয়ারী বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্য পিপলস ইন্স্যুরেন্স পরিবারের অভিনন্দন


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে ২০২৬-২০২৭ মেয়াদে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন। পিপলস ইন্স্যুরেন্স পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. আজিজুল হোসেন এবং কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ জাফর আহমেদ পাটোয়ারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একইসাথে তারা মনে করেন জাফর আহমেদ পাটোয়ারী কোম্পানীর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়ে যেভাবে কোম্পানীর সাফল্যে অবদান রেখেছেন ঠিক তেমনি বিএপিএলসি এর কার্য ব্যবস্থাপনায় অবদান রাখবেন। বাংলাদেশের আর্থিক অবকাঠামো নির্মাণে বিএপিএলসি এর ভূমিকা নিশ্চিত করা সহ বাংলাদেশের সকল তালিকাভুক্ত কোম্পানীর লক্ষ্য ও উদ্দেশ্য পূরন হলেই অ্যাসোসিয়েশনের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে নবনিযুক্ত নির্বাহী কমিটির সদস্য জাফর আহমেদ মনে করেন। এই মেয়াদের পূর্বে একই কোম্পানি হতে কোম্পানি সচিব শেখ মোঃ সরফরাজ হোসেন এফসিএস ২০২৪-২০২৫ মেয়াদে নির্বাচিত হয়ে বিএপিএলসি এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।