চার্টার্ড লাইফের সিইও এস এম জিয়াউল হকের মা পরলোকে

খোন্দকার জিল্লুর রহমান :
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এস এম জিয়াউল হকের মা শাহিদা খাতুন পরলোকে। ২১ জানুয়ারি ২০২৪ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী ঢাকায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) ।
এস এম জিয়াউল হক তার মা শাহিদা খাতুনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুকালে তার মায়ের বয়স হয়েছিল ৯০ বছর। চার ছেলে ও দুই মেয়েসহ নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মা শাহিদা খাতুন।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইও এস এম জিয়াউল হকের বাসা রাজধানী ঢাকার আদাবরে। ২২ জানুয়ারি ২০২৪ সোমবার বাদ জোহর বায়তুল আমান হাউজিং সোসাইটি জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর নতুন কবরস্থানে মায়ের দাফন সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন।
শাহিদা খাতুনের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার ছেলে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইও এস এম জিয়াউল হক। মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ মরহুমােকে বেহেস্ত নসিব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।
খোন্দকার জিল্লুর রহমান, সম্পাদক প্রকাশক এবং অর্থনীতির ৩০ দিন পরিবারবর্গ…