
খোন্দকার জিল্লুর রহমান :-
আমি দাড়িয়ে আছি একা একা
তোমার মনের অজান্তে,
তুমি চলে গেছ আমায় একাকি করে
দুর সীমানার ওপ্রান্তে।
রাতের আঁধার করিয়ে একাকার
গিয়েছ দুরে বহু দুরে,
অবাক পৃথিবী ছেড়ে গেলে তুমি
ভোরের আজানের সুরে।
যদি চলেই যাবে সেকি একবারও তুমি
আমায় দাওনি কেন জানতে,
হাজার চেষ্টা করেও তোমাকে আমি
পারিনি ফিরিয়ে আনতে।
শত জনমের শত হৃদয়ের ভালবাসা শুধু
রেখেছি তোমারই জন্য,
উজাড় করে তোমাকে বিলিয়ে দিয়ে
নিজে নিজে হব ধন্য।
হাত জোড় করে দোয়া মাঙ্গি তবু
আয় খোদা দয়াময়,
আমার সহধর্মীনির তরেতে যেন গো
বেহেস্ত নসিব হয়।
মরন তোমায় টেনে দিয়ে গেল
আখি কোনে অন্ধ আবরন,
এপাড় ওপাড় মাঝে রইলনা
কোনই স্মৃতির বন্ধন।
এখনো আমি একাকি চলেছি
তোমার মনের অজান্তে,
আজো তুমি আছ নিবৃত যতনে
আমার মনে… একান্তে।
আজ ১০মার্চ ২০২১, আমার ৩০তম বিবাহ বার্ষীকি,
প্রায় ৪বছর পুর্বে (২৬জুলাই ২০১৭ বুধবার ভোর ৫টায়)
সে স্থায়ীভাবে আমাকে ছেড়ে চলে যায়…। কিন্তু – কেন…?
’এখনো তাই গুনিয়া গুনিয়া ভুল করে গুনি সারা দিনমান ভরি’।












