“আন্তর্জাতিক কবি ও লেখক মহা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত”


খোন্দকার জিল্লুর রহমান
গ্রামীন সাহিত্য জগতের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক কবি ও লেখকদের মহা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয় ঢাকা সেগুনবাগিচা বাংলাদেশ শিশুকল্যান পরিষদ অডিটোরিয়াম হলে। সম্মেলনে এপার বাংলা, ওপার বাংলার প্রক্ষাত কবিও সাহিত্যিকদের মিলন মেলায় বিশেষ বিশেষ সাহিত্যের আলোচনা, স্বরচিত কবিতা আবৃত্তি করাসহ ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডঃ জাহাঙ্গীর আলম রুস্তম, বিশেষ অতিথি ছিলেন ক্যানাডার টরেন্টো থেক আগত কবি মৌ মধুবন্তি সহ গ্রামীণ সাহিত্য জগতের সভাপতি মোস্তাফিজুর রহমান হাওলাদার, সেক্রেটারি মো: আজহার খানসহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। স্বরচিত কবিতা আবৃত্তি করেন খোন্দকার জিল্লুর রহমান, সম্পাদক প্রকাশক, অর্থনীতির ৩০ দিন, কবি ও কথা সাহিত্যিক ।