অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
মিডিয়া মোঘল হিসেবে খ্যাত অপরাহ উইনফ্রে’র ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই প্রথমবারের মত একজন কালো নারী উদ্যোক্তা ব্লুমবার বিলিওনারি ইনডেক্সে নাম তুলেছেন। ৫০০ ধনী ব্যক্তির মধ্যে অপরাহ’র অবস্থান রয়েছে ৪৯৪তম। বিলিওনারি মার্ক কিউবান ও রস পেরটের পরেই অপরাহ অবস্থান করছেন।
৬৪ বছরের অপরাহ উইনফ্রে’র সম্পদ এবছর বৃদ্ধি পেয়েছে ৪২৭ মিলিয়ন ডলার। একই সঙ্গে তার কোম্পানি ‘ওয়েট ওয়াচারস ইন্টারন্যাশনাল’এর শেয়ার মূল্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে কোম্পানিটি লোকসানি প্রতিষ্ঠান থাকলেও অপরাহ এর শেয়ার কেনার পর ২৫ বছরের প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াতে শুরু করে। ব্লুমবার্গ












