স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই


অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
অত্যন্ত গভীর শোকের সাথে জানাচ্ছি যে, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর সম্মানিত পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান স্থপতি মোবাশ্বের হোসেন আজ ২রা জানুয়ারি আনুমানিক রাত ১:৩০ মিনিটে ঢাকার শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়া’লা তাঁকে জান্নাতবাসী করুন।