
১৪-০৬-২০২১ ইং রচিত
খোন্দকার জিল্লুর রহমান :-
বর্ষা বিধূর বিকাল বেলা যখন
তোমার আশার বানি শুনি,
মনের মাঝে নিরবে জেগেউঠে
আনন্দ আর খুশির জ্বয়ধ্বনি,
ঝির ঝির ঝির বৃষ্টি ভেজায়
গাছের সবুজ পাতাগুলি
মনের ভিতর তৈরি হয় এক
গোপন অনুভুতির রঙ্গ তুলি।
একা একা ইচ্ছে হয় না যেন
একটুও থাকতে বিছানায়,
মনের সাথে মন মিলিয়ে যেতে
ইচ্ছে হয় বহু দুর সীমানায়।
হৃদয় মাঝে জাগিয়ে তোলে
কিসের আলোড়ন,
আপন মনে জড়িয়ে ধরে
করতে নিবিড় আলীঙ্গন।
সপ্ত দুয়ার খোলা আজি
মন মানে না বাধা,
নিজেকে আজ উজাড় করে
নাচবে নাকি রাধা।

কদম ফুলে সাজিয়ে নিজেকে
শ্বেত হলুদের রঙ্গে।
সাজিয়ে নিয়েছি নিজেকে আজ
মিলিয়ে তোমার সঙ্গে।
কালো চুলে তোমার বেধেছি হিয়া
হৃদয়ে করেছি বিচরন,
জ্বালিয়ে রেখেছি দীপ্ত শরীরে
তোমাকে করিনি বারন।
রঙ্গ তুলির রঙ্গেতে নয়
চোখের রঙ্গের সাজে,
মিলিয়ে নিয়েছি তোমাকে আজ
আপন হৃদয় মাঝে।
নিজেকে কখনো পারিনি দমাতে
থাকতে তোমার কাছে,
সাজিয়ে নিয়েছি অপলকে আজ
বর্ষা মেঘের সাজে।
——-****——-












