এবনুজ জাহান সোনালী ব্যাংকের নতুন ডিএমডি

মো. এবনুজ জাহান রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন। এর আগে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
এবনুজ জাহান রূপালী ব্যাংকের মাঠপর্যায়ে বিভিন্ন এ গ্রেড শাখার ব্যবস্থাপক, একাধিক করপোরেট শাখা ও অঞ্চল প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনকারী এবনুজ জাহান দেশ-বিদেশে ব্যাংকিং-বিষয়ক বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন। বরিশালের আগৈলঝাড়ায় ১৯৬২ সালে তার জন্ম। বিজ্ঞপ্তি