
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ বিগত ১১ ডিসেম্বর ২০২২ইং তারিখ চট্ট্রগ্রাম জোনের আওতাধীন সফল উন্নয়ন কর্মী/কর্মকর্তাদের নিয়ে হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামে “চট্টগ্রাম জোনাল সম্মেলন -২০২২” আয়োজন করে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না। তিনি সফল উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও বর্ষ সমাপনী সফল ভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার, চট্টগ্রাম জোনের জিএমগণ সহ সকল অফিসের ইনচার্জ ও সফল উন্নয়ন কর্মকর্তাবৃন্দ।












