৩০ দিন প্রতিবেদক
মিডল্যান্ড ব্যাংক, ইডকল ও ইউনিয়ন ক্যাপিটালের যৌথভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকার বনানীস্থ হোটেল সারিনাতে ১২ এপ্রিল পরিবেশবান্ধব ইট তৈরির কারখানা স্থাপনে এসব প্রতিষ্ঠানে ৫৯৮ মিলিয়ন সিন্ডিকেটেড টার্ম লোন সম্পন্ন হয়।
মিডল্যান্ড ব্যাংক লিঃ (এমডিবি), ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিঃ (ইডকল) এবং ইউনিয়ন ক্যাপিটাল লিঃ যৌথভাবে সিন্ডিকেশনের মাধ্যমে লোন সুবিধা প্রদান করবে। সিলেটের বিয়ানী বাজারে স্থাপিত অটোমেটেড টানেল ক্লিন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কুশিয়ারা অটো ব্রিকস লিঃ কারখানায় গড়ে প্রতিদিন ১৮০০০০ পিস ইট তৈরি করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুশিয়ারা অটো ব্রিকস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান, মিডল্যান্ড ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোঃ লিঃ ডিরেক্টর (ইনভেস্টমেন্ট) অ্যান্ড হেড অব অ্যাডভাইজার নাজমুল হক, ইউনিয়ন ক্যাপিটাল লিঃ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহমুদুল হক, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনের ডিজিএম রাথীন কুমার পাল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট হেড টিকা আর লিমবু, হোয়াংগং হুয়াও ঝংওয়াং ক্লিন কোঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ঝোউ ইয়ং জু, মিডল্যান্ড ব্যাংক লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম, হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশন মো. জাহিদ হোসেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নাজমুল আলম, ইডকলের হেড অব আইইইএফ মো. জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।











