বীমা দাবীর ২০ লাখ টাকার চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মোঃ সাইফুল হক খান (এজিএম) এবং মোঃ মোস্তাফিজুর রহমান (সহঃজুনিয়র অফিসার) এর দূর্ঘটনা জনিত মৃত্যু দাবী বাবদ ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত ২১ অক্টোবর ২০২০ তারিখ বেলা ১১ ঘটিকায় কোম্পানীর প্রধান কার্যালয় মতিঝিলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মোঃ মুকুল হোসেন এর নিকট উক্ত চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর ভাইস চেয়ারম্যানএবং ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান রেজাকুল হায়দার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক এবং এক্সিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল জলীল। আরো উপস্থিত ছিলেন গ্রুপ বীমা বিভাগের এজিএম মোঃ আনোয়ার হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান।
গত ২৫ শে মার্চ ২০২০ তারিখে জেনিথ ইসলামী লাইফের সাথে গ্রুপবীমা চুক্তি করে শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতি। পলিসি শুরুর এক মাস না যেতেই ২০ এপ্রিল ২০২০ তারিখে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন এই দুই কর্মকর্তা। শরীয়তপুরের ডামুড্যা এলাকায় বিদ্যুত লাইনের মেরামত কাজ শেষ করে অফিসে ফিরছিলেন তারা। বীমা চুক্তি অনুযায়ী প্রত্যেকের দূর্ঘটনা জনিত মৃত্যু বীমা ঝুঁকি ছিল ১০ লাখ টাকা।