বিএফআইইউ প্রধানকে প্রাইম ব্যাংকের অভিনন্দন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ও এশিয়া-প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের কো-চেয়ার নির্বাচিত হওয়ায় সম্প্রতি প্রাইম ব্যাংকের এএমডি ও ক্যামেলকো হাবিবুর রহমান তাকে ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানান। এ সময় ব্যাংকের ডেপুটি ক্যামেলকো কর্মকর্তা মো. আফজাল হোসেন ও এসএভিপি কাজী শফিউল আজম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি