পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক সম্প্রতি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) মহাব্যবস্থাপক পদে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক পদ থেকে বিএইচবিএফসির মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মো. জসিম উদ্দিন ১৯৯০ সালে সহকারী রিজিওনাল ম্যানেজার হিসেবে বিএইচবিএফসিতে যোগ দেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি করপোরেশনের মাঠ পর্যায়ে ও প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধান হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিএইচবিএফসিতে তিনি সর্বশেষ উপমহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংকে যোগদান করেন তিনি। মো. জসিম উদ্দিনের জন্ম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর গ্রামে। বিজ্ঞপ্তি











