“প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দুইটি নতুন শাখার উদ্বোধন”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আজ ঢাকার উত্তরায় ঈশা খাঁ এভিনিউ এবং কুমিল্লার গৌরীপুরে দুইটি নতুন শাখা উদ্বোধন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব এম. রিয়াজুল করিম, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে ঢাকার উত্তরায় ঈশা খাঁ এভিনিউ শাখা উদ্বোধন করেন। (বাড়ি নং ১৮, ২য় তলা, রোড নং ১২, সেক্টর-০৬, হাউজ বিল্ডিং, উত্তরা, ঢাকা) অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ বিজনেস অফিসার (সিবিও) জনাব
কাজী আহ্সান খলিল; এসইভিপি ও বিভাগীয় প্রধান, এসএমই এবং কৃষি ঋণ বিভাগ মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন; এসইভিপি এবং উত্তরা শাখা প্রধান জনাব মোঃ ফায়েজুর রহমান তালুকদার; এফভিপি এবং গরীব-ই- নেওয়াজ শাখা প্রধান জনাব মোঃ হাবিবুর রহমান, এভিপি এবং উত্তরা ঈশা খাঁ এভিনিউ শাখার ম্যানেজার মোঃ সাইফুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কুমিল্লার গৌরীপুর শাখার (নুরুল আলম প্লাজা, ২য় তলা, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা) উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক এবং নারায়নগঞ্জ শাখা প্রধান মোঃ শহীদ হাসান মল্লিক; এফভিপি এবং গৌরীপুর শাখার ম্যানেজার মোঃ গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।