নোভারটিসের নতুন এমডি ও কান্ট্রি প্রেসিডেন্ট ডা. রিয়াদ

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কান্ট্রি প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. রিয়াদ মামুন প্রধানী। একই সঙ্গে তিনি কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যও নিযুক্ত হয়েছেন। ডা. রিয়াদ নোভারটিসের (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শেখ নাহার মাহমুদের স্থলাভিষিক্ত হলেন।
দীর্ঘ ১৯ বছরের কর্মজীবনে ডা. রিয়াদ দেশ-বিদেশে বিপণন ও পরিচালন ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। গত বছর তিনি নোভারটিসের (বাংলাদেশ) ফার্মাসিউটিক্যালস বিভাগের কান্ট্রি হেড হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সানোফি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, কান্ট্রি চেয়ার, মহাব্যবস্থাপক ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ও একই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগ থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনকারী ডা. রিয়াদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) সাবেক নির্বাহী সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ ওরাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ওল্ড রেমিয়েন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য। বিজ্ঞপ্তি