“তোকেই খুজি”

(ছড়া কবিতা)

খোন্দকার জিল্লুর রহমান :-
তোর দুয়ারে তোকে যখন একাই খুজি,
তুইতো তখন পালিয়ে গিয়ে থাকস রোজ ই।
আমার অত টাকার পাহাড় নাই যে যেন,
তোরা সবাই পাবার আসায় থাকস কেন ?
সৎ জীবনে বাঁচাতে তোরা চাস না কেন,
লোভের নেশায় চাইলে জীবন ধ্বংস যেন।
আমার না হয় বাঁচতে হলে কষ্ট হয়,
লোভ-লালসায় তোদের জীবন নষ্ট হয়।
আমার আছে কাগজ কলম লিখতে হয়,
তোদের অতি লোভের কারন মৃত্যু হয়।
বিশ্বাস তোদের আমার উপর হালকা কেন,
সুখের জীবন চাসনা তোরা নিত্য যেন।
আমার না হয় স্বল্প আয়ে সুখের বাস,
থাকবি ভালই যদি কেহ আমাকে চাস।
আমায় নিয়ে সুখেই কেহ বাঁচতে চাস,
শান্তি-সুখে থাকবি পুরো বার টি মাস।
আমি আছি শান্তি-সুখে কষ্টেতে নয়,
জীবনটাতো এমনি করেই সুখের যে হয়।
প্রচুর পেয়েও যাদের জীবন তৃপ্ত নয়,
আমার জীবন প্রতি দিনই স্বপ্ন ময়।
=================